
গ্রিন ইউনিভার্সিটির সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল স্টাডিজ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপনের লক্ষ্যে আয়োজিত হচ্ছে দশদিন ব্যাপী মাতৃভাষা উৎসব ২০২৩। এই উৎসবের প্রথম আয়োজনে রয়েছে কাহুট কুইজ প্রতিযোগিতা, যা মাতৃভাষা, ভাষা আন্দোলন এবং বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে একটি চমৎকার অভিজ্ঞতা সরবরাহ করবে।
প্রতিযোগিতাটি শুধুমাত্র গ্রিন বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হবে এবং কুইজের প্রথম ৫ জন বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরস্কার ও সার্টিফিকেট!
তথ্যসমূহ:
তারিখ: ২০ - ২১ ফেব্রুয়ারি ২০২৩
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩
ফ্রি রেজিস্ট্রেশন লিংক: রেজিস্ট্রেশন লিংক
অংশগ্রহণের যোগ্যতা: গ্রিন বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা।
কুইজ সিলেবাস:
ভাষা আন্দোলন
একুশে ফেব্রুয়ারি
বাংলা ভাষার সংক্ষিপ্ত ইতিহাস
বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস
আদিবাসী ভাষা ও সংস্কৃতি
রেফারেন্স গ্রন্থ:
লাল নীল দীপাবলী - হুমায়ূন আজাদ
কতো নদী সরোবর - হুমায়ূন আজাদ
বাংলাদেশের সাহিত্যে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ - রফিকুল ইসলাম
রাষ্ট্রভাষা আন্দোলনের দলিলপ্ত্র - আবুল কাশেম ফজলুল হক
আসুন, সবাই মিলেই মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে, ভাষা আন্দোলনের চেতনাকে জীবন্ত রাখি!
+880 9614482482, 01324713503, 01324713502, 01324713504, 01324713505, 01324713506, 01324713507, 01324713508
© 2003-2026 Green University of Bangladesh. All Rights Reserved.
Developed by GCITS